ঢাকা   ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

বগুড়া আবারো ছয় বছর বয়সী দুই শিশু ধর্ষণঃ

user.backup@gmail.com
  • প্রকাশিত : শনিবার, মার্চ ১৫, ২০২৫
  • 120 শেয়ার

সুমাইয়া মোস্তাকিম বগুড়া জেলা স্টাফ রিপোর্টারঃ

 

মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যার ঘটনায় গোটা জাতী যখন স্তব্ধ, ঠিক তখনই বগুড়ার কাহালু উপজেলায় ৬ বছর বয়সী দুই শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। উপজেলার পাইকড় ইউনিয়নের গুচ্ছগ্রামের বাসিন্দা নুরুল ইসলাম (৪৫) নামে একজনের বিরুদ্ধেঃ

 এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।মামলা সূত্রে জানা গেছে, বুধবার (১২ মার্চ) বিকালে শিশু দুটি বাড়ির সামনে খেলছিল। এসময় নুরুল ইসলাম তাদের চিপস কিনে দেয়ার প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে। পরদিন বৃহস্পতিবার ধর্ষণের শিকার শিশুর একজন জ্বরে আক্রান্ত ও আরেকজনের রক্তক্ষরণ শুরু হয়।

পরিবার জানার পর দ্রুত স্থানীয়দের সহায়তায় ঘটনাটি পুলিশকে জানায়।এ ঘটনায় অভিযুক্ত নুরুল ইসলাম পালিয়ে যায় এবং তার অবস্থান এখনও অজ্ঞাত। অভিযুক্ত নুরুল ইসলাম, মৃত হবিবর রহমানের ছেলে।

শিশুদের অবস্থা গুরুতর হওয়ায় পুলিশ দ্রুত শিশুদ্বয়কে উদ্ধার করে হেফাজতে নেয়। কাহালু থানার ওসি আ. হান্নান জানান, “ধর্ষণের ঘটনায় মামলা নেওয়া হয়েছে এবং আসামিকে গ্রেফতারের জন্য সর্বোচ্চ চেষ্টা চলছে। আমরা আশা করি, অল্প সময়ের মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হবে।”

এ ঘটনায় পুরো এলাকায় চরম উদ্বেগ এবং ক্ষোভ সৃষ্টি হয়েছে। এলাকার মানুষ অভিযুক্ত নুরুল ইসলামের গ্রেফতার দাবি জানিয়েছেন এবং দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪