ঢাকা   ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

বগুড়া শেরপুরে দ্বিতীয় ধাপে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে ৫০টি বাড়ন্ত ষাঁড় গরু বিতরণ।

user.backup@gmail.com
  • প্রকাশিত : বুধবার, মার্চ ১৯, ২০২৫
  • 151 শেয়ার

শেরপুর(বগুড়া) প্রতিনিধি: সাগর কুমার সিং:

 

সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ও উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল শেরপুর বগুড়া’র আয়োজনে সুফলভোগীদের মাঝে বাড়ন্ত ষাঁড় ও ১৫০কেজি করে দানাদার খাদ্য বিতরণ করা হয়।

(বুধবার) সকাল ১০টায় উপজেলা প্রাণিসম্পদ চত্বরে ৫০টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে বাড়ন্ত ষাঁড় বিতরণ করা হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ নিয়ায কাযমীর রহমান এর সভাপতিত্বে উক্ত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলার নির্বাহী অফিসার মোঃ আশিক খান।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদ শেরপুর উপজেলা শাখার সভাপতি শ্রী স্বপন সিং, সাধারণ সম্পাদক হিরালাল সিং, বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন বগুড়া জেলার সভাপতি শ্রীকান্ত মাহাতো, বাংলাদেশ আদিবাসী ফোরাম বগুড়া জেলা কমিটির সভাপতি বাসুদেব রায় বাগর্দী ও আদিবাসী ছাত্র পরিষদ বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক সাগর কুমার সিং প্রমুখ

উল্লেখ্য গত ১৮ ফেব্রুয়ারি ২০২৫খ্রিঃ প্রথম ধাপে শেরপুর উপজেলায় বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের ৪৬টি বকনা বাছুর গরু বিতরণ ও আজ দ্বিতীয় দফায় বাড়ন্ত ষাঁড় ৫০টি বিতরণ করা হয়। শেরপুর উপজেলায় বাড়ন্ত ষাঁড় ও বকনা বাছুর দুই দফায় সর্বমোট ৯৬ সুফলভোগী পরিবারের মাঝে বিতরণ করা হয়।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪