ঢাকা   ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

বগুড়া-২ (শিবগঞ্জ): মানবতার উষ্ণতায় ব‍্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন পালন।

user.backup@gmail.com
  • প্রকাশিত : শনিবার, অক্টোবর ২৫, ২০২৫
  • 190 শেয়ার

মোঃ মহিদুল হক
শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি বগুড়া

বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ পেল ২ হাজার অসহায় নারী পুরুষ শিশু মানুষ’

২৫ অক্টোবর ২০২৫, শনিবার
শিবগঞ্জ (বগুড়া):
জন্মদিন মানেই কেক কাটা নয়, মানবতার সেবায় উৎসর্গই সত্যিকারের আনন্দ। এই বিশ্বাসে বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে মোকামতলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ও প্রখ্যাত চিকিৎসক ডাঃ জুবাইদা রহমানের একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের শুভ জন্মদিন উপলক্ষে অনুষ্ঠিত হলো ফ্রি মেডিকেল ক্যাম্প।

সকাল ১১টা থেকে বিকেল পর্যন্ত চলা এই ক্যাম্পে চিকিৎসাসেবা পাচ্ছে অন্তত দুই হাজার দরিদ্র মানুষ। এসময় রোগীদের প্রেসক্রিপশন অনুযায়ী বিনামূল্যে ওষুধ বিতরণও করা হয়।
মানবিক এ কর্মসূচির পৃষ্ঠপোষকতা করেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের ধানের শীষ মার্কার প্রার্থী মীর শাহে আলম, যিনি দীর্ঘদিন ধরে মানুষের সুখ-দুঃখে পাশে থেকে ‘রাজনীতি মানে সেবা’ এই দর্শনকে বাস্তবে রূপ দিচ্ছেন।

অনুষ্ঠানের উদ্বোধন করেন
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাসনাত আলী।
প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের প্রার্থী মোশাররফ হোসেন, জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. ইউনুস আলী, কোষাধ্যক্ষ শাহাদত হোসেন।

মোকামতলা ইউনিয়ন বিএনপির সভাপতি নুরে আলম মামুন তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রোকন উদ দৌলা রুবেলের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল ওহাব, সাবেক সাধারণ সম্পাদক এস. এম. তাজুল ইসলাম, পৌর বিএনপি সভাপতি বুলবুল ইসলাম ও প্রবীণ নেতা অধ্যাপক নজরুল ইসলাম প্রমুখ।

রাজনীতির কোলাহল ছাপিয়ে এই আয়োজন যেন শিবগঞ্জবাসীর হৃদয়ে পৌঁছে দিল এক বার্তা, মানবতা, ভালোবাসা ও মমতার নামই আসলে রাজনীতি।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪