ঢাকা   ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

বরিশাল-৪: হাতপাখা ও জামায়াত সক্রিয়, বিএনপি সম্ভাব্য প্রার্থী রাজিব আহসানকে ঘোষণা,

user.backup@gmail.com
  • প্রকাশিত : মঙ্গলবার, নভেম্বর ৪, ২০২৫
  • 119 শেয়ার

সানাউল্লাহ আস সুদাইস হিজলা উপজেলা প্রতিনিধি

 

মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-৪ আসনে নির্বাচনী উত্তাপ দিন দিন বেড়েই চলেছে। এ আসনে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতার দৃশ্যমানতা স্পষ্ট। ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাতপাখা) এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ইতোমধ্যেই তাদের প্রার্থী ঘোষণা করে দীর্ঘদিন ধরে মাঠে সক্রিয় প্রচারণা চালাচ্ছে। এই দুটি দল ইতোমধ্যেই স্থানীয় মানুষদের সঙ্গে নিবিড়ভাবে যোগাযোগ এবং রাজনৈতিক কার্যক্রম চালিয়ে আসছে।

অন্যদিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গতকাল আনুষ্ঠানিকভাবে রাজিব আহসান-কে সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। রাজিব আহসান দীর্ঘদিন ধরে এলাকার মানুষের জন্য কাজ করে আসছিলেন। দলগত বাছাই প্রক্রিয়ার পর বিভিন্ন প্রার্থীর মধ্যে তাকে সম্ভাব্য প্রার্থী হিসেবে নির্বাচিত করা হয়েছে। তিনি এ নির্বাচনে অংশগ্রহণে আনন্দিত এবং দায়িত্ববোধের সঙ্গে জনগণের আস্থা অর্জনের জন্য মাঠে নেমেছেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাতপাখা) থেকে মনোনয়ন পাওয়া প্রার্থী সৈয়দ ইসহাক মুহাম্মদ আবুল খায়ের বলেন,আমি জয় লাভের লক্ষ্য নিয়ে নির্বাচনী মাঠে নেমেছি। তবে আসল লক্ষ্য হলো জনগণের বিশ্বাস ও দোয়া অর্জন করা। আমরা ন্যায়, সততা এবং জনগণের সেবার মাধ্যমে বরিশাল-৪কে একটি আদর্শ নির্বাচনী এলাকা হিসেবে গড়ে তুলতে চাই। আমাদের কাজ হবে সমাজে ইসলামী আদর্শ প্রতিষ্ঠা করা, যাতে সাধারণ মানুষ সঠিকভাবে সুবিধা পায়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর প্রার্থী আব্দুল জব্বার সাহেব বলেন,আমরা দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে থেকে কাজ করছি। আমাদের লক্ষ্য হলো উন্নয়ন, সুশাসন এবং ইসলামী মূল্যবোধের ভিত্তিতে ন্যায়পরায়ণ সমাজ প্রতিষ্ঠা। আল্লাহর সাহায্যে এবং জনগণের সমর্থন পেলে ইনশাআল্লাহ জনগণ এবার পরিবর্তনের পক্ষে রায় দেবে।

বিএনপির সম্ভাব্য প্রার্থী রাজিব আহসান বলেন,আমি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের জন্য বিভিন্ন কাজ করে আসছি। দলের ভিতরে কয়েকজন প্রার্থীর মধ্যে বাছাই প্রক্রিয়ার পর আমাকে সম্ভাব্য প্রার্থী হিসেবে নির্বাচন করা হয়েছে। আমার প্রচেষ্টা ও কাজের ফলেই আজ এই সম্মান পেলাম। জনগণের সমর্থন ও আনন্দ আমাকে আরও দায়িত্বশীল করে তুলেছে। নির্বাচনী মাঠে জনগণের কল্যাণই আমার মূল উদ্দেশ্য।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বরিশাল-৪ আসনে ইসলামী আন্দোলন, জামায়াত এবং বিএনপির সক্রিয় কার্যক্রম নির্বাচনী উত্তাপকে আরও বাড়িয়ে দিয়েছে। স্থানীয় ভোটারদের মধ্যে আগ্রহ এবং আলোচনা ইতোমধ্যেই শুরু হয়েছে। তারা কৌতূহলী—কে হবেন বরিশাল-৪ আসনের আগামী জনপ্রতিনিধি।

এবারের নির্বাচন বরিশাল-৪ এ এক অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই হিসেবে মনে হচ্ছে। ধর্মভিত্তিক রাজনীতি, তরুণ নেতৃত্ব এবং স্থানীয় উন্নয়নমূলক ইস্যু এই আসনকে নির্বাচনী অঙ্গনে কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪