ঢাকা   ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

বাগেরহাট সরকারি পি.সি. কলেজে ছাত্রশিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত।

user.backup@gmail.com
  • প্রকাশিত : বুধবার, মার্চ ১৯, ২০২৫
  • 90 শেয়ার

রুমান শেখ বাগেরহাট:

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাগেরহাট সরকারি প্রফুল্লচন্দ্র কলেজ শাখার উদ্যোগে ১৭ই রমজান ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যায় কলেজ ক্যাম্পাসে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

এসময় পি.সি. কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মাসুম বিল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্রশিবির বাগেরহাট জেলা শাখার সেক্রেটারি আহমেদ আব্দুল্লাহ।

অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, পি.সি. কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও পি.সি. কলেজ শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মোল্লা মাসুদ, পি.সি. কলেজ শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মনিরুজ্জামান, আসাদুজ্জামান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাগেরহাট জেলা শাখার আহ্বায়ক এস.এম. সাদ্দাম, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পিসি কলেজ শাখার সাবেক আহ্বায়ক শোভন শেখ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে আহমেদ আব্দুল্লাহ মাহে রমজানের পবিত্রতা রক্ষার গুরুত্ব তুলে ধরেন। তিনি সাধারণ ছাত্রদের উন্নত নৈতিক চরিত্র গঠন ও আদর্শ দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেদের তৈরি করার আহ্বান জানান এবং এ লক্ষ্যে ছাত্রশিবিরের সাথে থাকার জন্য উপস্থিত ছাত্রদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে সাধারণ ছাত্রসমাজ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং ইফতার মাহফিল এক আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪