ঢাকা   ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

বান্দরবানে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

user.backup@gmail.com
  • প্রকাশিত : রবিবার, ফেব্রুয়ারি ৯, ২০২৫
  • 68 শেয়ার

মো: রমজান আলী, বান্দরবান প্রতিনিধি:

 

বান্দরবানে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে। রবিবার (৯ ফেব্রুয়ারি) বান্দরবানের গরীব, অসহায় আর দুস্থ রোগীদের  জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের আযোজন করা হয়েছে।  সকালে ১০ টা থেকে বান্দরবান স্থানীয়  ঈদগাঁ মাঠে বান্দরবান মেডিকেল স্টুডেন্ট’স এসোসিয়েশনের আয়োজনে এবং বান্দরবান সেনা রিজিয়ন, জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয়ের সার্বিক সহযোগিতায় উক্ত মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়।

পার্বত্য জেলা বান্দরবানে অসহায় ও দুস্থ রোগীদের সেবা প্রদান করার লক্ষ্যে দিনব্যাপী  ফ্রি মেডিকেল ক্যাম্পে ৪৩জন বিশেষজ্ঞ চিকিৎসক নাক কান গলা, গাইনি, দন্ত, চর্ম,  চিকিৎসাসহ বিভিন্ন রোগের  বিনামূল্যে চিকিৎসা এবং ঔষধ প্রদান পাশাপাশি রক্ত পরীক্ষা করা হয়েছে।আয়োজকেরা জানান, ২০১৯ সাল থেকে বান্দরবান মেডিকেল স্টুডেন্ট’স এসোসিয়েশন যাত্রা শুরু করেছে আর এই সংগঠনের প্রায় ১৬০জন স্বেচ্ছাসেবক নিয়মিত সাধারণ জনগণের স্বাস্থ্য সুরক্ষায় কাজ করছে। বিভিন্ন জায়গা থেকে দুঃস্থ ও অসহায় রোগীরা এসে চিকিৎসা সেবা গ্রহণ করেন।

চিকিৎসকদের পাশাপাশি চিকিৎসা সেবা প্রদান সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পন্ন করার জন্য আইনশৃঙ্খলার দায়িত্ব পালন করেন স্কাউট, বিডি ক্লিনিক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বান্দরবান ছাত্র প্রতিনিধিগণ,বন্ধু সভার সদস্যরাসহ কয়েকটি মানবিক সংগঠন। দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প উপলক্ষে মতামত ও অভিজ্ঞতা শেয়ার করেন বান্দরবান মেডিকেল স্টুডেন্ট’স এসোসিয়েশন সমন্বয়ক রুমানা প্রিয়া, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বান্দরবান সমন্বয়ক আসিফ ইকবাল, ছাত্র প্রতিনিধি মো: হাবীব, মো: জাহিদ, বন্ধু সভার লিডার বাপ্পা, আইএফআইসি ব্যাংক (প্রাঃ) লিমিটেড বান্দরবান শাখা প্রধান মো: রেজাউল করিম প্রমুখ। এছাড়াও বান্দরবানে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ আর্থিক ভাবে সহযোগিতা করে মানবিক কাজে পাশে ছিলেন বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান আইএফআইসি ব্যাংক প্রাইভেট লিমিটেড বান্দরবান শাখা।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪