ঢাকা   ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

বিজিবি ও বিএসএফ এর মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ

Mizanur
  • প্রকাশিত : বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
  • 62 শেয়ার

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি 

 

২২ জানুয়ারি ২০২৫ ইং তারিখ বুধবার সকাল ১০:৩০ ঘটিকায় মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় সোনামসজিদ বিওপির সম্মেলন কক্ষে সেক্টর কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। উক্ত সাক্ষাতে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন কর্নেল মোঃ ইমরান ইবনে এ রউফ, সেক্টর কমান্ডার বিজিবি রাজশাহী এবং বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ডিআইজি অরুণ কুমার গৌতম  মালদা সেক্টর।

এছাড়াও উক্ত সম্মেলনে  লে: কর্নেল, গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম, অর্ডন্যান্স, অধিনায়ক, মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)  এবং স্টাফ অফিসার  এবং বিএসএফের পক্ষে ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক সুরজ সিং এবং বিএসএফ এর স্টাফ অফিসারগণ উপস্থিত ছিলেন।

উক্ত সৌজন্য সাক্ষাতে  উভয়পক্ষ সীমান্ত সম্পর্কিত বিষয়ে নিম্নে লিখিত আলোচনা করা হয়

সীমান্তের ১৫০ গজের মধ্যে বাংলাদেশী এবং ভারতীয় কৃষক ব্যতীত অন্য কেহ প্রবেশ করবে না, সীমান্তে সংক্রান্ত যে কোন সমস্যা বিজিবি এবং বিএসএফের মধ্যে আলোচনার মাধ্যমে সমন্বিতভাবে সমাধান করা হবে, উভয় দেশের মিডিয়া কর্তৃক সীমান্ত সম্পর্কিত যেকোন ধরনের অপপ্রচার কিংবা গুজব ছড়ানো যাবে না, উভয় দেশের স্থানীয় জনগণকে অবৈধ অনুপ্রবেশ ও মাদক চোরাচালান ইত্যাদি হতে বিরত থাকতে হবে, অবশেষে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সৌজন্য সাক্ষাৎ সম্পন্ন হয়।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪