ঢাকা   ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

বিজিবি’র পৃথক অভিযানে ১ লাখ পিস ইয়াবাসহ আটক ১

user.backup@gmail.com
  • প্রকাশিত : বুধবার, এপ্রিল ১৬, ২০২৫
  • 112 শেয়ার

জামাল উদ্দীন,কক্সবাজার জেলা প্রতিনিধি।

 

কক্সবাজার টেকনাফ বিজিবি’র পৃথক অভিযানে ১ লাখ পিস ইয়াবা সহ একজন মাদক কারবারিকে আটক করেছে।বুধবার (১৫ এপ্রিল) ব্যাটালিয়ন (২ বিজিবি) কর্তৃক মাদক বিরোধী পৃথক দু’টি বিশেষ অভিযানে একজন আসামীসহ এক লক্ষ পিস ইয়াবা উদ্ধার করা হয়, সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন বিজিবি ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল আশিকুর রহমান।

টেকনাফ ব্যাটালিয়ন নিজস্ব গোয়েন্দা তৎপরতার মাধ্যমে মায়ানমার হতে নিষিদ্ধ মাদকের একটি চালান বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের সম্ভাবনা রয়েছে।

এই চালান আটকের লক্ষ্যে বুধবারে ব্যাটালিয়ন অধিনায়ক টেকনাফ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি।

টেকনাফের নাফনদীর বিআরএম-৬ থেকে আনুমানিক ৯০০ মিটার উত্তর-পূর্ব দিকে বাংলাদেশর নাফ নদীতে মাদক পাচারকারীদের আটক করতে রাত সাড়ে ৭ টার দিকে অভিযানের চক আকেঁ। চক অনুযায়ী পরবর্তীতে টহলদল কর্তৃক নৌকাটিকে আটক করে টেকনাফ জেটিঘাটে নিয়ে এসে তল্লাশি করলে নৌকার পাটাতনের নীচে লুকিয়ে রাখা ২০,০০০ (বিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট (মালিকবিহীন অবস্থায়) উদ্ধার করতে সক্ষম হয়।

অপর দিকে ১৫ এপ্রিল তারিখ নাফ নদীর তীরবর্তী কামালের ঘের এলাকায় মায়ানমার হতে নৌকাযোগে নিষিদ্ধ মাদকের একটি চালান বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের খবরে আনুমানিক ৩ ঘটিকা হতে পরিস্থিতি পর্যবেক্ষণ করে লেদা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আনুমানিক রাত সাড়ে ৭ ঘটিকার সময় বিআরএম-১১ থেকে আনুমানিক ৫০০ মিটার দক্ষিণ-পূর্বে কামালের ঘের এলাকা থেকে ১ জন আসামীসহ ৮০,০০০ (আশি হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়।

তিনি আরো জানান, আটককৃত আসামীকে জব্দকৃত ইয়াবা ট্যাবলেটসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪