ঢাকা   ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

বিলাইছড়িতে বর্ণিল আয়োজনে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

user.backup@gmail.com
  • প্রকাশিত : বুধবার, নভেম্বর ৫, ২০২৫
  • 73 শেয়ার

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:

 

রাঙ্গামাটির বিলাইছড়িতে বর্ণিল আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বিলাইছড়ি উপজেলা শাখার ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

বুধবার ( ৫ নভেম্বর) যুবদলের আয়োজনে সকালে পল্টনঘাট হতে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করে বাজার হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলায় এসে শেষ করে। পরে উপজেলা মিলনায়তনে এক সভায় উপজেলা যুবদলের সভাপতি মোঃ রেজাউল করিম রনি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপি”র) জেলা শাখার সহ-সভাপতি ও বিলাইছড়ি উপজেলা শাখার সভাপতি এমএ সালাম ফকির।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিলাইছড়ি উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ জাফর আহাম্মদ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ নাজিম উদ্দিন এবং বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মোঃ সিরাজুল মোস্তফা, মোঃ আনোয়ার হোসেন ও আঃ সালাম বাবলু।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ ইমাম হাসান শিকদার, চাথোয়াই রোয়াজা,সমূল্য হেডম্যান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জয়সিন্ধু চাকমা, জেলা যুবদলের সহ সম্পাদক মোস্তফা কামাল শুক্কুর, সাংগঠনিক সম্পাদক নূর মোহাম্মদ, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ রাশেদুল আলম, উপজেলা বিএনপি’র মহিলাদলের সভানেত্রী মোসাঃ দিলু আরা বেগম।

আরও উপস্থিত ছিলেন ধনমুনি চাকমা,অলি আহমেদ, মনির শামশু, যতীন, নিত্যলাল, রিনলম পালম বম, বরার্ট বম, সিরাজ,মোঃ শাকিল, নিজাম, শাহ আলমসহ উপজেলা যুবদলের অন্যান্য নেতাকর্মীবৃন্দ এবং উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী।

সঞ্চালনায় শান্তি রায় চাকমা (রায়ধন) ও মোঃ নাসির।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪