ঢাকা   ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

বৃষ্টিভেজা কর্মীসভায় মীর শাহে আলম: ‘ধানের শীষের প্রতি মানুষের ভালোবাসা মুছে ফেলা যাবে না’

user.backup@gmail.com
  • প্রকাশিত : বুধবার, অক্টোবর ২৯, ২০২৫
  • 171 শেয়ার

মোঃ মহিদুল হক শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি বগুড়া

 

‘বগুড়া-২(শিবগঞ্জ): বৃষ্টি উপেক্ষা করে মোকামতলায় বিএনপির কর্মীসভায় নেতা-কর্মীর ঢল’

২৯ অক্টোবর-২০২৫, বুধবার, বিকেল ৫ টা:
বৃষ্টি যেন থামাতে পারেনি শিবগঞ্জের জনতার ভালোবাসা।উপজেলার মোকামতলা ইউনিয়ন বিএনপির আয়োজনে বুধবার (২৯ অক্টোবর ২০২৫) বিকেলে অনুষ্ঠিত হয় ধানের শীষের কর্মীসভা, যেখানে আকাশ ভেঙে পড়া বৃষ্টিকেও উপেক্ষা করে হাজারো নেতা-কর্মী ও সাধারণ মানুষ ভিজে শরীরে একাত্ম হয় ধানের শীষের প্রতীকে।
সভায় সভাপতিত্ব করেন মোকামতলা ইউনিয়ন বিএনপির সভাপতি নুরে আলম মামুন তালুকদার, আর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের ধানের শীষ মার্কার প্রার্থী, বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রোকন উদ দৌলা রুবেল।
বৃষ্টির ফোঁটায় ভিজে যখন মানুষ মাঠে দাঁড়িয়ে বক্তৃতা শুনছিলেন, তখন চারপাশে এক অভাবনীয় দৃশ্য, রাজনীতিতে আস্থা, ত্যাগ আর আবেগের এক প্রতীক হয়ে ওঠে মোকামতলা। স্কুল মাঠ ছাড়াও নেতা-কর্মী ও সাধারণ মানুষ স্কুলের বিভিন্ন বারান্দায় দাঁড়িয়ে বক্তব্য শোনেন।
উপস্থিত বিপুল জনতার উদ্দেশে মীর শাহে আলম বলেন, শিবগঞ্জের মানুষ ধানের শীষের প্রতি কতটা ভালোবাসা পোষণ করে, আজকের এই বৃষ্টিভেজা কর্মীসভাই তার প্রমাণ। আপনারা বৃষ্টিতে ভিজে থেকেও থেকে যে উদ্দীপনা দেখিয়েছেন, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ।
এসময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তার পরিবারের উপর ফ্যাসিস্ট হাসিনার নির্যাতনের চিত্র তুলে ধরতে গিয়ে আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেলেন তিনি। এসময় কাঁদেন অনেক নেতা-কর্মীরাও।
কর্মীসভায় ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের হাজারো নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪