ঢাকা   ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

ব্যক্তিগত কারণ দেখিয়ে সিলেট জেলা সংগঠক থেকে পদত্যাগ পত্র জমা দিয়েছেন রেদওয়ান রাফি।

user.backup@gmail.com
  • প্রকাশিত : শুক্রবার, মে ৯, ২০২৫
  • 145 শেয়ার

আব্দুস শহীদ শাকির,জকিগঞ্জ সিলেট। 

জকিগঞ্জের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা,সিলেট জেলা সংগঠক রেদওয়ান আহমদ রাফি ব্যক্তিগত কারণ দেখিয়ে শুক্রবার (০৯ মে) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা শাখার আহবায়ক বরাবর পদত্যাগ পত্র জমা দিয়েছেন।

তিনি জকিগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের পশ্চিম আনন্দপুর গ্রামের ফয়জুর রহমানের ছেলে।

তিনি এক ফেইসবুক স্ট্যাটাসে বলেন, আপনাদের সাথে এই পর্যন্তই আমার যাত্রা।সেই শুরু থেকে আমি আমার সর্বোচ্চটুকু এই সংগঠনের নিচে ব্যায় করতে চেয়েছি।টাকা/মেহনত যে সময় যা লাগে আমি আমি ব্যায় করেছি। কখনো নিজের স্বার্থ অন্বেষণে ব্যাস্ত হইনি।নিজের শক্তি দেখিয়ে অনেকের উপকার করার চেষ্টা করেছি।

তিনি আরও বলেন,সবকিছুর উর্ধ্বে আমি মানুষ আমার ভুল আছে স্বীকার করি এবং এটাও স্বীকার করি আমি দায়িত্বশীল হিসাবে শুরুর দিকে যেমন ভূমিকা রেখেছিলাম তা এখন রাখতে পারিনি।আমাকে ক্ষমা করে দিবেন।একজন সাধারন শিক্ষার্থী হিসাবে সবসময় এই সংগঠনের পাশে থাকবো ইনশাআল্লাহ।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪