ঢাকা   ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

ভালুকায় বসতঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তর

user.backup@gmail.com
  • প্রকাশিত : বৃহস্পতিবার, অক্টোবর ২৩, ২০২৫
  • 107 শেয়ার

আফরোজা আক্তার জবা ,ভালুকা প্রতিনিধি :

 

 

ময়মনসিংহের ভালুকায় বাহিরে তালা বেঁধে বসতঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার গভীর রাতে উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের মামারিশপুর দক্ষিণ পাড়া গ্রামের মিজানুর রহমান সোহাগের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক পোনে দুইটার দিকে দুর্বৃত্তরা মিজানুর রহমান সোহাগের টিনশেড বাড়ির মূল গেট বাইরে থেকে তালা বেঁধে দেয়। এরপর ঘরের চারপাশে আগুন ধরিয়ে দেয় তারা।

গৃহকর্তা মিজানুর রহমান সোহাগ জানান, পরিবারের সবাই ঘুমিয়ে ছিলেন। হঠাৎ ধোঁয়া ও আগুনের গন্ধ পেয়ে ঘুম ভাঙে তাদের। বাইরে যেতে গেলে দেখা যায়, গেট তালাবদ্ধ। পরে তারা গেট ভেঙে বাইরে বের হয়ে ডাক-চিৎকার শুরু করেন এবং স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও পুরো পরিবার এখন নিরাপত্তাহীনতায় ভুগছে।

ঘটনার পর মিজানুর রহমান রাতেই জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন। খবর পেয়ে ভালুকা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪