ঢাকা   ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা

Mizanur
  • প্রকাশিত : বৃহস্পতিবার, জানুয়ারি ৯, ২০২৫
  • 80 শেয়ার

মো: সাদ্দাম হোসেন (ইকবাল), ঝিকরগাছা।

 

যশোরের ঝিকরগাছায় মোবাইল কোর্ট এর মাধ্যমে ঔষধ ফার্মেসীতে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ভুপালী সরকার এর নেতৃত্বে বুধবার (৮ জানুয়ারি) দুপুর ২টায় এই মোবাইল কোর্ট পরিচালিত হয়। মোবাইল কোর্টে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত মেসার্স শাহজাহান ফার্মেসী, মেসার্স জামাল ফার্মেসী এবং সুমন ড্রাগ হাউস এ মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়ায় তিনটি প্রতিষ্ঠানকেই ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা ও মেয়াদোত্তীর্ণ ঔষধ জব্দ করা হয়। এছাড়া মেসার্স রাজ মেডিসিন কর্নারে কোনো মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়া যায়নি।

মোবাইল কোর্ট পরিচালনা কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফার্মেসী মালিকদের উদ্দেশ্যে বলেন, এটা একটা সেবামূলক ব্যবসা। এখানে কেন মেয়াদোত্তীর্ণ ঔষধ রেখে জনগনকে বিপদে ফেলবেন? এছাড়াও তিনি জনগণের স্বার্থে হাসপাতালের সামনে একটা ঔষধের দোকান সাররাত খোলা রাখার নির্দেশ দেন। এসময় তার সাথে যশোর জেলা ঔষধ প্রশাসনের পক্ষে তৌহিদুজ্জামান ও মহেশ্বর মন্ডল এবং ঝিকরগাছা থানা পুলিশ উপস্থিত ছিলেন। উল্লেখ্য ভুপালি সরকার ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে যোগদান করার পর থেকে প্রতিনিয়ত জনকল্যাণ মূলক বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করায় ইতিমধ্যে তিনি সর্ব মহলে প্রশংসিত হয়েছেন।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪