ঢাকা   ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

মোরেলগঞ্জে চোর সন্দেহে গণপিটুনি: ১ জন নিহত, আহত ৩ জন

user.backup@gmail.com
  • প্রকাশিত : শনিবার, অক্টোবর ২৫, ২০২৫
  • 112 শেয়ার

মোঃ ফিরোজ আহমেদ মোরেলগঞ্জ প্রতিনিধি :
বাগেরহাট।

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় চোর সন্দেহে গণপিটুনিতে ১ নিহত ও আরও ৩ জন আহত হয়েছেন। শুক্রবার ২৪ অক্টোবর ভোররাতে বনগ্রাম ইউনিয়নের বলভদ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন—বাগেরহাট জেলার চরগ্রাম এলাকার রশিদ শেখের ছেলে মতিউর রহমান (৪৫)।
আহতরা হলেন—ফকিরহাট থানার আড়পাড়া গ্রামের মোহাম্মদের ছেলে জনি (৩৮), বাগেরহাট জেলার ভাগা বাজার গ্রামের বজলু হাওলাদারের ছেলে মোঃ রুম্মান (৩৮), এবং ফকিরহাটের চাকুলি গ্রামের মৃত আজিজ শেখের ছেলে আসাদুল শেখ (৪০)।

স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের পলাশ ও নয়নের গোয়ালঘর থেকে দুই দিন আগে চারটি গরু চুরি হয়েছিল। এরপর থেকেই এলাকাবাসী রাত জেগে পাহারা দিচ্ছিলেন। শুক্রবার ভোররাতে একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-ন ১২-৪০৩৩) নিয়ে সাতজন চোরচক্রের সদস্য আবারও গরু চুরি করতে আসে।

গ্রামবাসী বিষয়টি টের পেয়ে ধাওয়া দিলে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালে পড়ে যায়। এ সময় চারজনকে ধরে বেধড়ক পেটায় উত্তেজিত জনতা। পরে আহতদের উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, যেখানে কর্তব্যরত চিকিৎসক সকাল ১১ টার দিকে মতিউর রহমানকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতলুবর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিকআপ ভ্যানটি জব্দ করেছে, যা এখনো রাস্তার পাশের পানিতে পড়ে আছে। তিনি আরও জানান, পরিস্থিতি বর্তমানে সম্পূর্ণ নিয়ন্ত্রণে ও স্বাভাবিক রয়েছে। উল্লেখ্য, ঘটনাটি নিয়ে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে, তবে পুলিশের উপস্থিতিতে এখন পরিস্থিতি শান্ত।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪