ঢাকা   ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

শরণখোলার সড়ক দূর্ঘটনায় আহত-০২ 

Mizanur
  • প্রকাশিত : রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫
  • 173 শেয়ার

মোঃ কামরুল ইসলাম টিটু, বাগেরহাট । 

 

বাগেরহাটের শরণখোলায় সড়ক দূর্ঘটনায় ২ জন গুরুতর আহত হয়েছে। আহতদের শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে আঘাত গুরুতর হওয়ায় উভয়কেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

হাসপাতাল ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার শরণখোলা এলাকার বাসিন্দা ট্রলির ড্রাইভার নিয়াজ হোসেন (৩৫), তার সংগীয় বাংলাবাজার এলাকার বাসিন্দা শামীম হোসেনকে নিয়ে ট্রলি ভর্তি লোহার রড নিয়ে রায়্ন্দো বাজার বান্দাঘাটা থেকে শরণখোলা বাজারের উদ্দেশ্যে যাচ্ছিল। শরণখোলা বাজারের কাছাকাছি পৌছা মাত্র ট্রলির একটি অংশ ভেঙ্গে যায়। এতে ট্রলির ড্রাইভার নিয়াজ ট্রলির নিচে পড়ে যায় এবং তার সংগীয় শামীমও গুরুতর আহত হয়। পরে এলাকাবাসী এম্বুলেন্স যোগে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তবে তারা গুরুতর আহত হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে কর্তব্য রত চিকিৎসক।

এ ব্যাপারে শরণখোলা উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আসফাক হোসেন বলেন, ড্রাইভার নিয়াজের মুখমন্ডলে আঘাতের পরিমান খুবই গুরুতর। তার মুখমন্ডলের ভিতরে জখম হওয়ায় রক্ত ক্ষরণ হচ্ছে। এছাড়া শামীমও নাকে গুরুতর আঘাত পাওয়ায় তারও রক্ত ক্ষরণ হচ্ছে। তাই উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

মোঃ কামরুল ইসলাম টিটু

শরণখোলা, বাগেরহাট।

তারিখঃ ১৯.০১.২০২৫

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪