ঢাকা   ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মনোহরদীতে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

user.backup@gmail.com
  • প্রকাশিত : শনিবার, মে ৩১, ২০২৫
  • 168 শেয়ার

মো: হিমেল মিয়া, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি:

 

 

মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে মনোহরদী উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনসমূহ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা, উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট সরদার সাখাওয়াত হোসেন বকুল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়কগণ আব্দুল্লাহ আল মামুন হারুন, মনিরুজ্জামান মনির, এড. আব্দুল হান্নান ও ভিপি গোলাম মস্তফা।

সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন। এছাড়া যুবদল, ছাত্রদল, মহিলা দল, শ্রমিক দল, মৎস্যজীবী দল, ওলামা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় শহীদ জিয়ার রাষ্ট্রীয় অবদান, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তাঁর ভূমিকা এবং শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয় ।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪