মার্শাল মাসুম, স্টাফ রিপোর্ট, দৈনিক মুক্তি সমাচার ।
টাঙ্গাইলের সখিপুরে সরকারি সংরক্ষিত ভূমিতে অবৈধ ভাবে মাটি উত্তোলনের অপরাধে দুই মাটি ব্যবসায়ীকে ১ লাখ ৮০ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার ০৭ জানুয়ারি বিকেলে উপজেলার প্রতিমা বংকী পূর্ব পাড়া এলাকার কেফাতুল্লার ছেলে মাটি ব্যবসায়ী মো: জামাল হোসেনকে ৮০ হাজার টাকা এবং কচুয়া গ্রামের কসিমউদ্দিনের ছেলে মোতালেব সিকদারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) নাজমুস সামা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুস সামা বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৭(ক) ধারার লঙ্ঘনের দায়ে ১৫ ধারায় ওই দুই মাটি ব্যবসায়ীকে ১ লক্ষ ৮০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।