ঢাকা   ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

সড়ক দুর্ঘটনায় একজন নসিমন চালকের মৃত্যু। 

user.backup@gmail.com
  • প্রকাশিত : সোমবার, মার্চ ২৪, ২০২৫
  • 99 শেয়ার

মো:সাদ্দাম হোসেন ইকবাল, যশোর জেলা প্রতিনিধি:

 

 ২৪/০৩/২০২৫ তারিখ, সকাল ০৭:৩০ ঘটিকায় ঝিকরগাছা থানাধীন মাগুড়া ইউনিয়নের কায়েমকোলা গ্রামস্থ কায়েমকোলা বাজারের পাশে কায়েমকোলা টু ছুটিপুর রোডের উপর চলন্ত নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে নসিমন চালক ভিকটিম মো মনা(২৭), পিতা আব্দুল খালেক,  সাং চান্দা, থানা ঝিকরগাছা,  জেলা যশোর গুরুতর আঘাত প্রাপ্ত হন। ঘটনাসূত্রে জানা যায়, নসিমন চালক ভিকটিম মো মনা কায়েমকোলা থেকে চৌগাছা যাওয়ার জন্য কায়েমকোলা বাজার পার হলেই সামনে মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং নসিমনটি উল্টে যায়। নসিমন উল্টে গেলে তিনি রাস্তার উপর পড়ে যান এবং মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হন। স্থানীয় উপস্থিত লোকজন ভিকটিমকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি অদ্য সকাল ০৯:১৫ ঘটিকায় মৃত্যু বরণ করেন। ভিকটিমের মরদেহ যশোর সদর হাসপাতালে রয়েছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪