প্রতিবেদক: মোঃ আনিক
স্থান: নাটোর
তারিখ: ২ আগস্ট, ২০২৫
ঢাকা থেকে নাটোর পর্যন্ত চলাচলের অন্যতম প্রধান সড়কটি বর্তমানে ভয়াবহ বেহাল অবস্থায় রয়েছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় মহাসড়কটি জুড়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত, ধসে পড়েছে বিভিন্ন স্থানের পিচ, আর বর্ষায় তা রূপ নিচ্ছে মৃত্যুকূপে। প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা, যাত্রীরা পড়ছেন চরম ভোগান্তিতে।
এই মহাসড়কটি রাজধানী ঢাকা থেকে উত্তরাঞ্চলের নাটোর, রাজশাহী, বগুড়া, চাপাইনবাবগঞ্জসহ বেশ কয়েকটি জেলার সঙ্গে যোগাযোগের প্রধান মাধ্যম। অথচ এই গুরুত্বপূর্ণ রাস্তাটি বছরের পর বছর ধরে উপেক্ষিত।
গাজীপুরের কাছ থেকে শুরু করে নাটোরের বড়াইগ্রাম পর্যন্ত রাস্তার বিভিন্ন অংশে দেখা গেছে পিচ উঠে গিয়ে কাঁচা মাটির মতো অবস্থা। অনেক স্থানে সামান্য বৃষ্টি হলেই জমে যায় হাঁটু পানি। এমন অবস্থায় দ্রুতগতির যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে পড়ছে দুর্ঘটনার মুখে।
নাটোরগামী এক যাত্রী, নাজমুল হোসেন বলেন, “প্রতিবার ঢাকা থেকে বাড়ি ফিরতে যেন যুদ্ধ করতে হয়। গর্ত এড়িয়ে চলতে গিয়ে ঘন্টার পর ঘন্টা জ্যামে পড়ে থাকতে হয় ।