ঢাকা   ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

সিরাজগঞ্জের শাহজাদপুরে স্বামীর হাতে স্ত্রী খুন

user.backup@gmail.com
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২০, ২০২৫
  • 113 শেয়ার

মোঃ মেহেদী হাসান, শাহ্জাদপুর উপজেলা প্রতিনিধি (সিরাজগঞ্জ):

 

২০-০২-২০২৫ ইং তারিখে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের মুরুটিয়া গ্রামে স্বামীর হাতে স্ত্রী খুন হওয়ার ঘটনা ঘটেছে। খুনি সোহাগ আলী (২৬) কায়েমপুর ইউনিয়নের মুরুটিয়া গ্রামের আফসার আলীর পুত্র, এবং ভিকটিম রুমা খাতুন (২০) উল্লাপাড়া উপজেলার তারা বাড়ি গ্রামের বাসিন্দা।

নিহত রুমা খাতুন এর চাচা জানান গত ১৪ মাস আগে খুনি সোহাগ আলীর সাথে রুমা খাতুনের বিবাহের কাজ সম্পন্ন হয়। এবং বিয়ে হওয়ার কিছুদিন পর থেকেই স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাঁটি চলে আসছিল, ঘাতক স্বামী সোহাগ আলী মাঝেমধ্যেই রুমা খাতুন কে অত্যাচার ও মারধর করতো গত ২ মাস আগে রুমা খাতুন এর পরিবার রুমা খাতুন কে স্বামীর বাড়ি থেকে নিজ বাড়িতে উল্লাপাড়ায় নিয়ে যায়, এবং তারা জানায় এই অবস্থায় কোনক্রমেই তারা সোহাগ আলীর সাথে তার মেয়ের সংসার করাবেন না। গত ৭ দিন আগে সোহাগ আলী তার পার্শ্ববর্তী দুজন গ্রাম্য প্রধান কে নিয়ে নিহত রুমা খাতুন কে তার বাবার বাড়ি থেকে নিয়ে আসতে যায়, একপর্যায়ে রুমা খাতুন তার স্বামী সংসারের টানে গত ৭ দিন আগে স্বামীর বাড়িতে চলে আসে।

আজকে সকাল বেলা হঠাৎ এলাকাবাসী ঘাতক সোহাগের বাড়িতে রুমা খাতুন এর নিথর দেহ করে থাকতে দেখে এবং শাহজাদপুর থানায় খবর দেয়, খবর পেয়ে শাহাজাদপুর থানার অফিসার ইনচার্জ আসলাম আলী পিপিএমের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয় এবং সোহাগ আলীকে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহাগ আলী সিকার করে নেন যে, ধারালো ছুরি দ্বারা আঘাত করে তিনি তার স্ত্রীকে খুন করেছে । পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়,শাহ্জাদপুর থানার অফিসার ইনচার্জ আসলাম আলী জানান এই ঘটনার মামলার কাজ প্রক্রিয়াধীন রয়েছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪