ঢাকা   ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

সুনামগঞ্জ-৫ আসনে বিএনপি এর সম্ভাব্য প্রার্থী কলিম উদ্দিন মিলনের জনসভা তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ।

user.backup@gmail.com
  • প্রকাশিত : শনিবার, অক্টোবর ১৮, ২০২৫
  • 103 শেয়ার

স্টাফ রিপোর্টারঃ মোঃ আমির হোসেন

 

সুনামগঞ্জ-৫ আসনে ধানের শীষের সম্ভাব্য প্রার্থী জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন মিলনের ৩১ দফার লিফলেট বিতরণ ও জনসভা অনুষ্ঠিত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জতির সামনে সাম্য,মানবিক মূল্যবোধ,ন্যায় বিচার প্রতিষ্ঠাতা,গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সকল ধর্মের মানুষের স্ব-অবস্থান নিশ্চিতসহ ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জ-৫(ছাতক ও দোয়ারাবাজার) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী তিনবারের সাবেক এমপি ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক ও কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলনের সমর্থনে দোয়ারাবাজার উপজেলায় লিফলেট বিতরণ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার দুপুরে দোয়ারাবাজার উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের আয়োজনে উপজেলা সদরের পশ্চিমবাজারে এক জনসভা অনুষ্ঠিত হয়। সকাল থেকে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দরা মিছিল সহকারে সভাস্থলে এসে সভাস্থল লোকে লোকারন্য হয়ে উঠে।

দোয়ারাবাজার উপজেলা বিএনপির আহবায়ক আরতাবুর রহমান খসরুর সভাপতিত্বে ও সদস্য সচিব এড. সালেহ আহমদের সঞ্চালনায় লিফলেট বিতরণ ও জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৫(ছাতক ও দোয়ারাবাজার) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী তিনবারের সাবেক এমপি ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক ও কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,দোয়ারাবাজার উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক একলাছুর রহমান,হারুনুর রশিদ,সুনামগঞ্জ জলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নরসিংপুর ইউপির সাবেক চেয়ারম্যান সামছুল হক নমু,দোয়ারাবাজারের সদর ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল বারি, দোয়ারাবাজার উপজেলা যুবদলের আহবায়ক মাদব রায়,উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহাব উদ্দিন শিহাব,সদস্য সচিব সাজিদুল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ-৫(ছাতক ও দোয়ারাবাজার) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী কলিম উদ্দিন মিলন বলেছেন এই ছাতক ও দোয়ারাবাজার আসনের মানুষ সব সময়ই আমাদের দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ভালবেসে ধানের শীষে ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করে আসছেন। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে ও ধানের শীষের প্রার্থীকে জনগন নির্বাচিত করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন বিগত ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনার আমলে দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। ফলে দীর্ঘ ১৬ বছরের স্বৈরাচারী শেখ হাসিনার পতন আন্দোলনে দেশের ছাত্রজনতার বিজয় অর্জিত হয়েছিল। ##

আমির হোসেন
স্টাফ রিপোর্টার
১৮.১০.২৫

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪