ঢাকা   ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

সুনামগঞ্জে কোটি টাকার মাদকসহ বিভিন্ন ভারতীয় পন্য আটক

user.backup@gmail.com
  • প্রকাশিত : বুধবার, ডিসেম্বর ২৫, ২০২৪
  • 94 শেয়ার

আমির হোসাইন, স্টাফ রিপোর্টার। 

 

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে চোরাই পথে আসা মাদকসহ বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন পন্য আটক করেছে বিজিবি। এসময় দুটি পিকআপ আটক করা হয়েছে।

বুধবার ভোরে উপজেলার চিনাকান্দি বিজিবি টহল দল গোপন সংবাদের ভিত্তি অভিযান চালিয়ে আটক করে।বিজিবি জানায়, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার বিজিডিও-৩১৫ সহকারী পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলামের নেতৃত্বে সাথে ৯ জন বিজিবি সদস্যসহ চিনাকান্দি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ২টি পিকআপ সহ বিপুল পরিমাণ ভারতীয় জর্জেট থান কাপড়, জামা, কসমেটিক্স সামগ্রী, চিনি, ফুসকা, কম্বল এবং মদ আটক করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ৯০ লাখ ৬৩ হাজার ৮ শত ৪২ টাকা। এর সত্যতা নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ২৮ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম জাকারিয়া কাদির। তিনি আরও জানান,আটককৃত মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর এবং অন্যান্য সকল মালামাল শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪