ঢাকা   ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

সেনাপ্রধানের সেনাবাহিনীর কার্যক্রম পরিদর্শন ও শীত বস্ত্র বিতরণ

Mizanur
  • প্রকাশিত : মঙ্গলবার, জানুয়ারি ৭, ২০২৫
  • 84 শেয়ার

আব্দুল কাদের, ময়মনসিংহ। 

 

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অসহায় দুস্থ মানুষদের মাঝে শীত বস্ত্র বিতরণ ও সেনাবাহিনীর কার্যক্রম পরিদর্শন করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে, উপজেলার কাকনি ইউনিয়নে শিমুলিয়া এলাকায় ৭ জানুয়ারি মঙ্গলবার বাংলাদেশ সেনাবাহিনী সকল ফরমেশন “ইন এইচ টু সিভিল পাওয়ার” এ মোতায়েন থাকার পাশাপাশি বাৎসরিক যৌথ প্রশিক্ষণ চলাকালীন ৭৭ পদাতিক ব্রিগেডের সার্বিক ব্যবস্থাপনায় ব্রিগেড সংরক্ষিত দল এর কার্যক্রম পরিচালনা করা হয়।

উক্ত কার্যক্রম বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান পরিদর্শনকালে মোতায়েন করা সেনাসদস্যদের কার্যক্রম সরেজমিন দেখেন। পাশাপাশি তিনি কর্তব্যরত সেনাসদস্যদের সঙ্গে মতবিনিময় করেন ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। এ সময় সেনাবাহিনীর সদর দপ্তর এর মাস্টার জেনারেল অফ অর্ডন্যান্স, জেনারেল অফিসার কমান্ডিং ১৯ পদাতিক ডিভিশন এবং এরিয়া কমান্ডার ঘাটাইল এরিয়া, কমান্ডার ৭৭ পদাতিক ব্রিগেডসহ ঘাটাইল অঞ্চলের অন্যান্য সামরিক কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে ১৯ পদাতিক ডিভিশন এ ধরনের জনসেবামূলক কর্মকান্ড অব্যাহত রাখবেন বলে সেনাবাহিনীর প্রধান আশাবাদ ব্যক্ত করেন।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪