ঢাকা   ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

সেনাবাহিনীর যৌথ অভিযানে শিক্ষার্থীর ঘর থেকে স্নাইপার রাইফেল উদ্ধার।

user.backup@gmail.com
  • প্রকাশিত : বৃহস্পতিবার, জুন ১২, ২০২৫
  • 118 শেয়ার

মোঃ রাসেল শেখ, নড়াইল জেলা প্রতিনিধি:

 

 

নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া গ্রামে সেনাবাহিনীর যৌথ অভিযানে একটি উন্নতমানের স্নাইপার নাইট্রো রাইফেল উদ্ধার করা হয়। রোববার (৮ জুন) রাত সাড়ে ১১টা থেকে ভোর ৪টা পর্যন্ত অভিযান চালিয়ে সেনাসদস্যরা রাইফেলটি উদ্ধার করেন।

অভিযুক্ত ব্যক্তি সোহান মোল্যা (২৬), পুরুলিয়া গ্রামের আবুল কালাম মোল্যার ছেলে এবং খুলনার একটি কলেজের শিক্ষার্থী। সেনাবাহিনী জানায়, টেলিস্কোপিক সাইট ও সাইলেন্সারযুক্ত ৪.৫ ক্যালিবারের স্নাইপার রাইফেলটি ব্যবহার করে সে এলাকাবাসীকে অবৈধভাবে হুমকির দেয়।

গোয়েন্দা তথ্য ও নজরদারির ভিত্তিতে নড়াইল ও কালিয়া সেনা ক্যাম্প যৌথভাবে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সোহানের বাড়ি ঘিরে ফেলে সেনাবাহিনী এবং তল্লাশি চালিয়ে তার বিছানার নিচ থেকে অস্ত্রটি উদ্ধার করে। অভিযানের খবর পেয়ে সোহান ও তার বাবা আগেই বাড়ি ছেড়ে পালিয়ে যান।

উদ্ধারকৃত রাইফেলটি পরে কালিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সেনাবাহিনী জানিয়েছে, বর্তমানে এলাকাটি সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে রয়েছে এবং গোয়েন্দা সংস্থাগুলো ঘটনাস্থল পর্যবেক্ষণ করছে। এমন যৌথ অভিযান ভবিষ্যতেও সন্ত্রাস ও অবৈধ অস্ত্র চক্র নির্মূলে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছে সেনাবাহিনী।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪