ঢাকা   ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

১০ মার্চ, ২৫ইং জয়পুরহাটে ধর্ষকদের কুশপুতুল ফাঁসিতে ঝোলালো ছাত্র-জনতা

user.backup@gmail.com
  • প্রকাশিত : মঙ্গলবার, মার্চ ১১, ২০২৫
  • 67 শেয়ার

মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান, জয়পুরহাট জেলা প্রতিনিধি:

 

মাগুরার আলোচিত শিশু ধর্ষণে জড়িতদের কুশপুতুল তৈরি করে ফাঁসিতে ঝুলিয়ে বিক্ষোভ করেছে জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। সোমবার (১০ মার্চ) বেলা সাড়ে ১১টায় জয়পুরহাটের শহীদ মিনার চত্বরে মুক্তমঞ্চ বানিয়ে এ কর্মসূচি পালন করেন তারা। এসময় দেশব্যাপী ধর্ষণ, খুন ও নারী নির্যাতনের প্রতিবাদে এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবী জানানো হয়েছে।

জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক এ এইচ হাসিবুল হক সানজিদের নেতৃত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্যসচিব মুবাশশির আলী শিহাব, সিনিয়র যুগ্ম-সদস্য সচিব নিয়ামুর রহমান নিবির, সদস্য কে এম সাজিন, সংগঠক ফাহিম ফয়সাল রাফিসহ সাধারণ শিক্ষার্থীরা। এসময় বক্তব্যরা বলেন, শান্তিপূর্ণ এ দেশে দিন দিন বেড়েই চলছে ধর্ষণের মতো ঘটনা।এখন নিরাপদ নয় শিশু থেকে বৃদ্ধ কোন নারী।

ধর্ষকদের গ্রেপ্তার করে জনসমুখ্যে ফাঁসি দেয়া গেলে এমন ঘৃণিত কাজ করার কেউ সাহস পেত না। যদি সরকার বিচার করতে অপারগ হয়, তাহলে এই কলঙ্ক থেকে দেশকে মুক্ত করতে ছাত্র জনতা আরও একবার যুদ্ধ নেমে পরবে বলে জানান।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪