কলমে: শামসুন্নাহার সুমা
হায়রে টাকা শুধু
টাকার খেলা
জীবনে মানুষ চাই
শুধু টাকা আর টাকা।
টাকা ছাড়া তো নেই
কোন আপন
যেন দূর হয়ে যায়
হাজার স্বপন।
দুই অক্ষরের শব্দ ঠিক
তবে মূল্য এর খুবই অসীম
নইলে কি এই টাকার জন্যে
যুবকেরা করে খুন,
গুম আর রাহাজানি
দিনে-রাতে চুরি-ডাকাতি
আর সন্ত্রাসী ?
থাকলে টাকা নিজের কাছে
কত ভালবাসা পাবে সকলের কাছে
পরও হয়ে যাবে তখন
আপনের চেয়েও আরও
বেশি আপন।
কত প্রশংসার বুলি মুখে ফুটে
যেন সকল বিপদে আজীবন
আগলে রাখবে তার বুকে।
যখন না থাকবে কিছু নিজের
না পারবে দিতে অন্যদের
তখন আসবে বেরিয়ে
সকলের আসল রুপ
বুঝবে যেদিন, চিনবে সেদিন
মানুষের স্বরুপ।