লেখক- মো: আল-আমিন মোল্যা
কক্সবাজারের মেয়ে তুমি,
ঢেউয়ের মতো নরম হাসি নিয়ে।
আমি গোপালগঞ্জের সহজ ছেলে,
স্বপ্নগুলো বাঁধা তোমার দিকেই।
তোমার চোখে জোছনা নামে,
আমার চোখে ঝিলমিল তোমার স্মৃতি।
দু’জনার নাম আলাদা হলেও,
হৃদয় বলে—তুমি-ই আমার সাথী।
তুমি এলে বাতাসে গন্ধ বাড়ে,
ফুলেরা যেন তোমায় ছুঁতে চায়।
আমি শুধু তাকিয়ে থাকি নীরবে,
তোমার ছায়ায় জীবন আলো পায়।
দূরত্ব যতই থাকুক আমাদের,
তোমায় ভাবলেই মন ভিজে যায়।
প্রেম যদি সত্যি হয় কোনোদিন,
তবে তুমি-আমি—একই পথে হারাই।