লেখক: ইঞ্জি: মো: আল-আমিন মোল্যা
চলে যদি যাইবা এই তুমি
কেন এলে আমার চরণে
স্বপ্নে দেখি যে- তোমাকে,
কেমন করে থাকবো আমি।
তোমার মায়া বেঁধে ছিলা
রাখবে ধরে বুক- পাষাণ
কি ছিলো দোষ আমার,
চলে গেলা ফাঁকি দিয়ে ।
মাঝ নদীতে ছাড়লে তুমি
বাঁচব আমি কেমন করে?
একটু খানি- চিন্তা করো,
কেমন করে থাকি একলা।
শূন্য বিরহে একটু শূন্য হৃদয়ে
আজও পথ চেয়ে যে থাকি,
আসবে কি আর চলন পথে,
এসো শেষ বিদায়ে আমার ।