ঢাকা   ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

চাঁপাইনবাবগঞ্জে নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

user.backup@gmail.com
  • প্রকাশিত : শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫
  • 112 শেয়ার

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

 

চাঁপাইনবাবগঞ্জে ব্যাপক উৎসাহ–উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো মিনি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-এর বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচ। জেলার স্থানীয় ক্রিকেটপ্রেমীদের উপস্থিতিতে ১২ ডিসেম্বর শুক্রবার রাতে শহরের পিটিআই গেটের সামনের মাঠে এই ফাইনাল অনুষ্ঠিত হয়।

ম্যাচে অসাধারণ অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে ম্যাচসেরা নির্বাচিত হন রানা একাদশ দল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাই প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জাম  (ঈসা) বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চাঁপাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জমসেদ আলী, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, ক্যাবিনেট সদস্য  মাহিদুল ইসলাম ফরহাদ, সদস্য মনির হুসেন, সাংবাদিক মামুন সরকার, অনুষ্ঠান শেষে  অতিথিরা বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত  ছিলেন  সমাজ সেবক মাসুদ রানা, স্থানীয় ক্রীড়া সংগঠক, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক দর্শক।

প্রধান অতিথি বলেন, এ ধরনের টুর্নামেন্ট তরুণদের সঠিক পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে, ভবিষ্যতেও আমরা এ ধরনের ক্রীড়া আয়োজনকে সমর্থন করে যাব। বিশেষ অতিথি বলেন, স্থানীয় তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত রাখতে এ ধরনের টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আগামী বছর আরো যেন সুন্দরভাবে খেলা উপহার দেন এই কথা ব্যাক করেন।

সমাজ সেবক মাসুদ রানা বলেন  খেলাধুলাকে আরও জনপ্রিয় করতে ভবিষ্যতে আরও বড় পরিসরে টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪