মোঃ মহিদুল হক শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি বগুড়া
বগুড়া-২ (শিবগঞ্জ): উপজেলার প্রতিটি বাজার-বন্দরে চায়ের দোকানগুলোতে পৌঁছে যাচ্ছে ধানের শীষ মার্কা সম্বলিত চায়ের কাপ।
দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ও প্রার্থী মীর শাহে আলমের সালাম-শুভেচ্ছা সঞ্চারিত হয়ে, চায়ের চুমুকের সঙ্গে সঙ্গে জমে উঠেছে ধানের শীষের গণজোয়ারের উদ্দীপনা। পুরো শিবগঞ্জে চলছে উৎসবমুখর প্রচারণা, যেখানে প্রতিটি চুমুকেই ফুটে উঠছে জয়ের দৃঢ় প্রত্যয়।