ঢাকা   ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

তুচ্ছ ঘটনা’কে কেন্দ্র করে হোসেন মিয়া (১২) কিশোর’কে হত্যা

user.backup@gmail.com
  • প্রকাশিত : মঙ্গলবার, মে ৬, ২০২৫
  • 156 শেয়ার

সুমন আহমদ, সিলেট প্রতিনিধি:

 

সিলেটের সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা তুচ্ছ ঘটনা*কে’ নিয়ে মারামারির এক পর্যায়ে ছুরিকাঘাতে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত কিশোরের নাম হোসেন মিয়া (১২), সে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব নৈনগাঁও গ্রামের সাকির আলীর ছেলে।

সোমবার (৫ মে) উপজেলার দোয়ারাবাজার সদরে রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ছুরিকাঘাতকারী একই গ্রামের গোলাম মর্তুজার ছেলে হোসাইন (১৮)। জানা যায়, নিহত ও অভিযুক্ত উভয়ের বন্ধু, প্রতিবেশী ও পাশাপাশি বাড়ির বাসিন্দা। টাকা না দেওয়ায় উভয়ের মধ্যে মারামারি ও ছুরিকাঘাতের ঘটনা ঘটে হোসেন মিয়ার পেটে একটি ও গলায় দুইটি ছরিকাঘাতের চিহ্ন রয়েছে এবং বিভিন্ন স্থানে মারাত্মক জখম । নিহতের মা ফাতেমা বেগম বলেন, বিকালে আমার ছেলে হোসেন মিয়া ৫০০ টাকা নিয়ে বাজারে যায়। গোলাম মর্তুজার ছেলে হোসাইন আমার ছেলের কাছে টাকা চায়। টাকা না দিলে হোসাইন জোর করে নিতে চায়, এসময় আমার ছেলে দৌড়ে সরে যায়। এরপরও আমার ছেলেকে দৌড়িয়ে পেটে ও গলায় ছুরিকাঘাত করে হোসাইন  ।

দোয়ারাবাজার থানা ইনচার্জ অফিসার, মোঃ জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সন্ধ্যার সময় খবর পেয়েছি তৎক্ষণাৎ আমরা জানতে পারি, কিশোর হোসেন মিয়া (১২), হত্যা করা হয়েছে। পরবর্তীতে লাশ ময়নাতদন্তের জন‍্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪