ঢাকা   ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

নড়াইলে কৃষকদের বিনামূল্যে আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ ।

user.backup@gmail.com
  • প্রকাশিত : শুক্রবার, জুন ২০, ২০২৫
  • 103 শেয়ার

মোঃ রাসেল শেখ, নড়াইল জেলা প্রতিনিধি:

 

 

নড়াইলের কালিয়ায় প্রান্তিক কৃষকদের সহায়তায় বিনামূল্যে আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন। স্থানীয় কৃষি সম্প্রসারণ বিভাগের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ কর্মসূচি বাস্তবায়িত হয়।

বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ১১টায় কালিয়া উপজেলা কৃষি অফিসের সামনে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা কৃষি কর্মকর্তা ইভা মল্লিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহজাহান মিয়া, উপজেলা প্রকৌশলী প্রনব কান্তি বল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ডাঃ মোঃ আব্দুল মোমিন,
সহকারী প্রকৌশলী, খালিদ আহমদ উসমানী, সহকারী প্রোগ্রামার, প্রস্ফুট মন্ডল, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, দিনাশ্রী বিশ্বাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কর্মসূচিতে উপজেলার বিভিন্ন গ্রামের ১৫৪০ জন প্রান্তিক কৃষককে উচ্চ ফলনশীল আমন ধানের ৫ কেজি বীজ ও রাসায়নিক সার ডিএপি ১০ কেজি ও এম ও পি ১০ কেজি করে দেওয়া হয়। এছাড়া কৃষকদের আধুনিক চাষাবাদ পদ্ধতি সম্পর্কে পরামর্শ দেন কৃষি বিশেষজ্ঞরা।

উপজেলা কৃষি কর্মকর্তা ইভা মল্লিক বলেন, “কৃষকদের উৎপাদন খরচ কমানো ও ফসলের ফলন বৃদ্ধির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। সরকার কৃষিবান্ধব নীতি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।”

কৃষকরা এ সহায়তার জন্য সরকার ও স্থানীয় প্রশাসনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, বিনামূল্যে বীজ ও সার পেয়ে আমন চাষে উৎসাহিত হয়েছেন।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪