ঢাকা   ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

নরসিংদীর শিবপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ডাকাত রনি গ্রেফতার।

user.backup@gmail.com
  • প্রকাশিত : সোমবার, অক্টোবর ২৭, ২০২৫
  • 37 শেয়ার

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদীঃ

 

নরসিংদী জেলা পুলিশ সুপার এর কঠোর দিক নির্দেশনায় চলমান বিশেষ অভিযানে শিবপুর মডেল থানা পুলিশ এর একটি চৌকস টিম অদ্য ২৭ অক্টোবর সোমবার ভোর ৪.০০ ঘটিকায় নরসিংদীর রায়পুরা তেলিপাড়া অষ্টগ্রাম হাফিজিয়া এলাকায় অভিযান পরিচালনা করে সেসন-১৪৯০/১৮, শিবপুর মডেল থানার মামলা নং ১৫(৯)১৬,জিআর প্রসেস নং-৪৮৬/২৫ । ঘটনা বিবরণে জানা যায় শিবপুর থানা এলাকার কুটির বাজারে ডাকাতি করতে গিয়ে একজনকে হত্যা করে ডাকাত দল ,উক্ত মামলায় বিজ্ঞ আদালতে রনি ডাকাতকে যাবজ্জীবন সাজা হয় । যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ডাকাত রনি সরকার,পিতাঃ বাতেন সরকার, সাং ইটনা (সরকার বাড়ী), থানাঃ শিবপুর, জেলাঃ নরসিংদী। যাবজ্জীবন সাজা প্রাপ্ত ডাকাত রনি পালাতক থাকা অবস্থায় গ্রেফতার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করে গ্রেফতারকৃত ঢাকাত রনি কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। শিবপুর মডেল থানা অফিসার্স ইনচার্জ মোঃ আফজাল হোসাইন বলেন,শিবপুরে মডেল থানা এলাকায় কেউ অপরাধ করে পার পাবে না,বিভিন্ন অপরাধীদেরকে গ্রেফতার এবং আইনশৃঙ্খলা বিঘ্ন যাতে না ঘটে সেই লক্ষ্যে শিবপুর মডেল থানার একটি চৌকস পুলিশের টিম বিশেষ অভিযান চলমান রয়েছে,অপরাধ করে কেউ ছাড় পাবে না।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪