ঢাকা   ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

মাগুরার মহম্মদপুরে যুবককে মারধর ও টাকা ছিনতাই

user.backup@gmail.com
  • প্রকাশিত : রবিবার, অক্টোবর ১২, ২০২৫
  • 56 শেয়ার

মাগুরা জেলা প্রতিনিধি

মোঃ বাকি বিল্লাহ

 

মাগুরার মহম্মদপুরে এক যুবককে মারধর করে নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আহতের বাবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার রাজাপুর ইউনিয়নের গবরনাদা গ্রামের বাসিন্দা নান্নু মিয়া গত ৮ অক্টোবর রাতে ব্যক্তিগত প্রয়োজনে তার ছেলে মেহেদী হাসান রাজুকে (২২) টাকা আনতে পাঠান। রাত আনুমানিক ১০টার দিকে টাকা সংগ্রহ করে বাড়ি ফেরার পথে রাত ১১টার দিকে চর রাজাপুর এলাকার সুইচগেটের সামনে পৌঁছালে স্থানীয় কাজল (২৪), মাসুম (৩০)সহ ৩-৪ জন অজ্ঞাত ব্যক্তি তার পথরোধ করে।

অভিযোগে বলা হয়, তারা লাঠিসোটা দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে মেহেদীর মাথা, চোখ, হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। পরে গামছা পেঁচিয়ে শ্বাসরোধের চেষ্টা করে এবং চোখে আঘাত করে বিকৃত করার চেষ্টা করে।

এ সময় হামলাকারীরা তার কাছে থাকা ৩০ হাজার টাকা ও চার হাজার টাকার একটি সোনালী রঙের ঘড়ি ছিনিয়ে নেয়। প্রাণ বাঁচাতে মেহেদী পাশের গ্রামের এক বাসিন্দার বাড়িতে আশ্রয় নেন। সেখান থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পল্লী চিকিৎসকের কাছে এবং পরে অবস্থার অবনতি হলে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আহতের বাবা নান্নু মিয়া বলেন, “আমার ছেলে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন। আমি থানায় লিখিত অভিযোগ করেছি, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪