ঢাকা   ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

রাজবাড়ীর কালুখালীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ১৫

Mizanur
  • প্রকাশিত : রবিবার, জানুয়ারি ১২, ২০২৫
  • 65 শেয়ার

মোঃ লালন শেখ, রাজবাড়ী প্রতিনিধি।

 

কালুখালী‌র কালীবাড়ি ঢাকা-কুষ্টিয়া মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এক গাড়ীর চালক নিহত এবং ১৫ জন যাত্রী আহত হয়েছেন। নিহত চালকের নাম বাচ্চু শেখ (গোল্ডেন লাইন পরিবহনের চালক) (৪৮)। তার বাবার নাম মোনছের শেখ। ফরিদপুর জেলার বাসিন্দা বলে জানা গেছে।

শ‌নিবার (১১ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দি‌কে উপ‌জেলার রাজবাড়ী-কু‌ষ্টিয়া আঞ্চ‌লিক মহাসড়কের কা‌লিবা‌ড়ি গ‌ড়িয়ানা এলাকায় এ ঘটনাটি ঘটে । ঘটনার পর থে‌কে মহাসড়কে প্রায় এক ঘণ্টা যানজটের সৃষ্টি হয়। এই দুর্ঘটনার কথা রাত ১টার সময় নি‌শ্চিত করেছে পাংশা হাইও‌য়ে থানার ও‌সি হারুন অর র‌শিদ। যা‌ত্রীদের বরা‌তে পাংশা হাইও‌য়ে থানার ও‌সি হারুন অর র‌শিদ ব‌লেন, কালুখালী উপ‌জেলার কা‌লিবা‌ড়ি গা‌ড়িয়ানা এলাকায় রাত বারোটা দিকে কু‌ষ্টিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগা‌মি হা‌নিফ প‌রিবহ‌ন ও বিপ‌রিত দিক থে‌কে আসা উত্তরব‌ঙ্গ গা‌মি অথাৎ রংপুর বা দিনাজপুর গা‌মি গোল্ডেন লাইন পরিবহনের মুখামুখি সংঘর্ষ হয়। এ‌তে দুই বা‌সের চালকসহ অন্তত পনের জন আহত হয়।

ও‌সি হারুন অর র‌শিদ আরও বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিক হাইওয়ে পুলিশ ও ফায়ার সা‌র্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার ক‌রে রাজবাড়ী ও কালুখা‌লি হাসপাতালে পাঠায়। আহতদের ম‌ধ্যে দুই বাসের চাল‌কের অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে যানজট প‌রি‌স্থি‌থি স্বাভা‌বিক র‌য়ে‌ছে।

অপর প্রশ্নের জবাবে ও‌সি হারুন অর র‌শিদ বলেন, পু‌লি‌শের প্রাথ‌মিকধারণা ওভার‌ টে‌কিং‌য়ের কার‌ণে এই দুর্ঘটনা ঘটেছে। এ বিষয়ে তদন্ত চলছে পরে বিস্তা‌রিত জানা‌নো।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪