ঢাকা   ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

শান্তিকামী পিতার অপ্রাপ্তির পঁয়ষট্টি

user.backup@gmail.com
  • প্রকাশিত : বুধবার, ডিসেম্বর ১৭, ২০২৫
  • 114 শেয়ার

লেখকঃ শদিয়া পারভীন মুক্তা

​বামন কোলার সামাদ প্রামানিক, বয়স পঁয়ষট্টির পার,
জন্ম থেকে সংগ্রাম শুধু, জীবন কাঁটা-ভরা হার।
মাতৃহারা হয়ে তিনি, হলেন অভিভাবক,
ভাইদের পড়াতে ছাড়লেন, নিজের বইয়ের মলাট শোক।
​উপার্জনে লক্ষ টাকা, গড়েছিলেন স্বপ্নডানা,
প্রতারকের ফাঁদে পড়ে, সব হল আজ কানা।
ডান পা পুংজ্ঞু সে ছেলে, নাতনী-নাতীও অসুস্থ আজ,
প্রতারকের হাতে ভিটেমাটি, ব্যাংকের দখলে রাজ।
​হৃদরোগী মেজ ছেলেটি, শূন্য তার সংসার,
অন্যান্য সন্তানেরাও কাঁদে, বহে কষ্টের ধার।
স্ত্রী গেল চলে, জীবনসঙ্গীবিহীন শূন্য ঘর,
তবুও ভাবেন শুধু—সুস্থ হোক আমার আওলাদ বর।
​মসজিদের সভাপতি, সমাজে ছিল মান,
আটরশির জাকের সে, আল্লাহতে তার জ্ঞান।
লক্ষ টাকা গেছে, সামর্থ্য নেই আর,
তবুও হার মানেননি, তিনি অবিচল পিতার অঙ্গীকার।
​৬৫-তে এসেও বাবা, শান্তি পেলেন না জীবনে,
প্রার্থনা করেন আজও, রবের চরণে।
“ভালো থাকুক আমার সকল, নাতী-নাতনীর দল,
এই মোর জীবনের চাওয়া, এই শেষ সম্বল।”

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪