ঢাকা   ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

নাটোরের সিংড়ায় চাঁদা আদায়ের সময় গ্রেফতার ১জন।

Mizanur
  • প্রকাশিত : মঙ্গলবার, মে ৬, ২০২৫
  • 64 শেয়ার

‎মো: রেজাউল করিম,নাটোর প্রতিনিধি:

‎নাটোরের সিংড়ায় চলন্ত ট্রাক থেকে অবৈধভাবে চাঁদা আদায়ের সময় হাতে নাতে একজন  চাঁদাবাজকে গ্রেফতার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

‎সোমবার (৫ মে)  বেলা এগারো টার দিকে উপজেলার নাটোর -বগুড়া মহাসড়কের চৌগ্রাম বাজারে বাসট্যান্ড এলাকায় এঘটনা ঘটে।

‎উপজেলার চৌগ্রাম বাজারে চাঁদা আদায়ের গোপন সংবাদের ভিক্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে তাকে  আটক করা হয়।

‎আটককৃত ব্যক্তি হলেন,
‎মোঃ আসাদুজ্জামান মামুন (৩৫) পিতা মৃত আনসার আলীর ছেলে, সাং চৌগ্রাম কাজলাহার পাড়া, থানা সিংড়া, জেলা নাটোর। তিনি শ্রমিক দলের সাধারণ সম্পাদক ছিলেন বলে জানিয়েছেন এলাকাবাসী।

‎জানা যায়, গত ১৫ দিন যাবত চৌগ্রাম বাসট্যান্ড এলাকায় চলন্ত যানবাহন (ট্রাক) হতে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছিলো আসাদুজ্জামান মামুন ও তার সহযোগীরা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চাঁদা আদায়ের বৈধ অনুমোদনের কোন কাগজপত্র বাংলাদেশ সেনাবাহিনীকে দেখাতে পারেনি।

‎পরবর্তীতে আটককৃত ব্যক্তিকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিংড়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন সেনাবাহিনী।

‎বাংলাদেশ সেনাবাহিনী কে তথ্য দিন-মাদক, অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪