ঢাকা   ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

বন্ধ হচ্ছে না পাটগ্রাম বুড়িমারী সীমান্ত দিয়ে ৯ জনকে বাংলাদেশে পুশইন ।

user.backup@gmail.com
  • প্রকাশিত : বুধবার, আগস্ট ১৩, ২০২৫
  • 89 শেয়ার

আব্দুস সামাদ, লালমনিরহাট জেলা প্রতিনিধি:

 

 

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে রাতের আঁধারে আবারও ৯ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।

বিজিবি সুত্রে জানা যায়, বুড়িমারী ইউনিয়নের সীমান্ত পিলার ৮৩৮ এস এর নিকটবর্তী এলাকা দিয়ে ৯৮ বিএসবাড়ি ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) ক্যাম্পের সদস্যরা গভীর রাতে পিলার হতে ১.৫ কি.মি. বাংলাদেশের অভ্যন্তরে মাছিরবাড়ি নামক স্থান হতে বিজিবি’র টহলদলের সদস্যরা তাদেরকে আটক করে।এদের মধ্যে ৪ জন পুরুষ, ৩ জন মহিলা এবং ২ জন শিশুসহ মোট ৯ জন বাংলাদেশী মুসলিম।

আটককৃতরা হলেন, মোশাররফ হোসেন (৫০),রাব্বি হোসেন (২৬),নাহিদ হাসান (২৪),সজীব আলী (১৬),পারভিন আক্তার (৪০),কোহিনূর নেছা (৭০),বর্ষা আক্তার (২২),রেহান হোসেন (১৮ মাস),জয়া খাতুন (৩)।
এরা সবাই বাংলাদেশের নড়াইল জেলার লোহাগড়া মঙ্গলহাটা কুন্দসী গ্রামের বাসিন্দা।

প্রায় ১০ বছর পূর্বে তারা অবৈধভাবে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশ করেন এবং গুজরাট প্রদেশের শচীন এলাকায় হকারি ব্যবসায় নিয়োজিত ছিলেন বলে জানা যায়। আটকৃতদের পাটগ্রাম থানায় সোপর্দ করেছে ৬১বিজিবি তিস্তা ব্যাটালিয়ন ধবলসতী ক্যাম্প ।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান মিজান জানান আটকৃতদের বাংলাদেশী হওয়া বা অভিভাবক পাওয়া গেলে ছেড়ে দেওয়া হবে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪