লেখক: ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা
বাবা–মা মানে পৃথিবীর হাসি
জীবনের প্রথম আলো,
স্নেহের ছোঁয়ায় মন ভরে
মেটে সমস্ত ভয়–কালো।
দুটি মানুষ যেন দোয়ার ছায়া
দেয় আশ্রয়ের নরম বাসি,
ভালোবাসা অমূল্য ধন,
রাখে হৃদয় চিরকাল ভালো।
বাবা–মা মানে পৃথিবীর হাসি
ক্লান্ত পথে দেয় সাহস ।
দুই দিগন্তে জ্বলে প্রেম,
নীরব থাকে প্রহরা সব।
ওদের ছাড়া জীবন পথহারা
ডাকে ফিরে পাই সমস্ত প্রাণ,
স্নেহের স্পর্শে নতুন স্বপ্ন,
ওরাই আলো, চিরকাল প্রাণ।