মোঃ শামীম আহমেদ (পাবনা)
গত ২৪ মার্চ ২০২৫ ইং তারিখে পাবনার সুজানগরে অবৈধ বালু উত্তোলন কারী ক্যাডার বাহিনীর হাতে হেনস্তার শিকার হন সাংবাদিক মনিরুজ্জামান ।
বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদ। এ ঘটনায় দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি মোঃ মনিরুজ্জামান মন্টু বালু সন্ত্রাসীদের মারধরের শিকার হয়েছে। মোঃ মনিরুজ্জামান মন্টু সহ কয়েকজন সংবাদকর্মী পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ছবি ও ভিডিও ফুটেজ নিয়ে ফেরার পথে বালু সন্ত্রাসীদের হামলার শিকার ও ক্যামেরা ও মোবাইল ভাঙচুর সহ শারীরিক ভাবে আহত হওয়ার ঘটনায়, বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার সভাপতি মোঃ হাফিজুর রহমান হাফিজ সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মুন্না
|গভির উদ্বেগ প্রকাশ ও নিন্দা জ্ঞাপন করেন। সেইসাথে এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।